শনিবার, মে ২, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
৩০ ডিসেম্বর ২০ ২১
১০ :৪০ অপরাহ্ণ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে প্যানেল মেয়র রোকসানার মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিসিকের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর উদ্যোগে সিলেট নগরীতে এক মিছিল বের হয়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ও সিলেট মহানগর মহিলা দলের কর্মী সম্মেলন সফলের লক্ষে গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে দরগাহ হযরত শাহজালাল রহঃ মাজারে প্রধান গেইটের সামনে সমাবেশে মিলিত হন। এসময় উপস্থিত নেতা কর্মীদের উদ্যোশে মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোকসানা বেগম শাহনাজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের জনগণকে সাথে নিয়ে মহিলা দল ও বিএনপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি দেশের মানুষের সার্থে বিএনপি'র সাথে কাদে কাদ মিলিয়ে মহিলা দলের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সমাবেশ শেষে কয়েকশত নেতা কর্মী নিয়ে সিলেট মহানগর মহিলা দলের ত্রি- বাষিক সম্মেলনে এডভোকেট রোকসানা বেগম শাহনাজ যোগদান করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ