মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ মে ২০ ২১
২:১৭ পূর্বাহ্ণ

সিলামে পনা উল্লাহ ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিলাম পশ্চিম পাড়া পনা উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের সাবেক মোতওয়াল্লী ও হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রহমানের বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত এক অলোচনা সভা ফাউন্ডেশনের সহ সভাপতি ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত পনা উল্লাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ করোনা মহমারীর এই দঃসময়ে দেশে কষ্টের মধ্যে থাকা মানুষের জন্য সহায়তার হাত প্রসারিত করেছেন।

এজন্য আল্লাহর দরবারে প্রবাসীদের জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পনা উল্লাহ ফাউন্ডেশনের উপদেষ্টা তোয়াহিদ আলী কুতুব, সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন অফিসার ফখরুজ্জামান ছালেক, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক খোরশেদ আলম মুন্না,প্রচার সম্পাদক ইমরানহোসেন রাসেল,সহ প্রচার সম্পাদক ও দৈনিক আজকালের খবর এর সিলেট জেলা ফটো সাংবাদিক এম সারওয়ার হোসেইন সৌরভ,সদস্য ইফতেখার আলম রানা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ