১১:৩২ অপরাহ্ণ
গোলাপগঞ্জের আমুড়ায় নর্থ ইষ্ট হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্প
গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে একটি ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে ৬০০ জনের ও অধিক বিভিন্ন বয়সী রোগীকে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের চলমান জনসেবার অংশ হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ১০ জন সুদক্ষ চিকিৎসকের একটি টিম এই হেলথ ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্প চালু হওয়ার পূর্ব মূহুর্তে উপস্থিত এলাকাবাসীর উদ্যোগে নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, যেকোন দুর্যোগ কিংবা দুঃসময়ে নর্থ ইষ্ট হাসপাতাল সিলেটের মানুষের পাশে থাকার চেষ্টা করে। করোনা শুরু হওয়ার সাথে সাথেই নর্থ ইষ্ট হাসপাতাল বেসরকারি উদ্যোগে সর্বপ্রথম করোনার চিকিৎসা সেবা শুরু করে। তেমনিভাবে এবারের বন্যার শুরু থেকেই আমরা মানুষের জন্য খাবার নিয়ে বিভিন্ন এলাকায় গিয়েছি। একই সাথে বন্যার্তদের জন্য আমাদের মানবিক চিকিৎসা টিম এখনো কাজ করে যাচ্ছে।
এসময় এই চিকিৎসক টিমে আরো ছিলেন ডাঃ মুনতাসীর আলম রাহিমী (রেজিস্ট্রার, গাইনী ও প্রসুতি), ডাঃ ফারজানা তানজিম (মেডিকেল অফিসার, গাইনী ও প্রসুতি), ডাঃ মোঃ আবু জাফর (মেডিকেল অফিসার, মেডিসিন), ডাঃ সাদিয়া তালুকদার (মেডিকেল অফিসার, সার্জারী), ডাঃ আতিকুর রহমান (মেডিকেল অফিসার, শিশু বিভাগ), সহ আরো অনেক চিকিৎসকবৃন্দ। এ মহৎ উদ্যোগে সর্বাত্মক সহোযোগিতা করেন রনকেলী ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি