৩:২৫ পূর্বাহ্ণ
দেওয়ানবাজারে নির্বাচিত জনপ্রতিনিধিদের আদিল আহমদ রিমনের শুভেচ্ছা
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ানবাজার ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যাদের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ❝ভয়েস অব বালাগঞ্জ❞ এর পরিচালক আদিল আহমদ রিমন।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় আদিল আহমদ রিমন বলেন, প্রতি ৫ বছর অন্তর অন্তর দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে সারা দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের ন্যায় ২য় ধাপে বালাগঞ্জের ৩নং দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে যারা প্রার্থীতা করেছিলেন তারা সবাই আমার কাছে অত্যন্ত যোগ্য, নীতি-আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন। তবে, নির্বাচনের নিয়মানুযায়ী ১টি ইউনিয়নে একজন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৯ জন সাধারণ সদস্য নির্বাচিত হন। দেওয়ানবাজারেও এ নিয়ম প্রতিফলিত হয়েছে। আমি দেওয়ানবাজার ইউনিয়নের নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমি আশা রাখি, তাদের মাধ্যমে তাদের স্ব স্ব এলাকার জনসাধারণ খুবই উপকৃত হবেন। তাদের দ্বারা এলাকার অসমাপ্ত সকল উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত নিখুঁত ভাবে বাস্তবায়িত হবে। আমার বিশ্বাস, দল-মত-পথের উর্ধ্বে উঠে একটি মডেল দেওয়ানবাজার গড়তে নব-নির্বাচিত সবাই সচেষ্ট থাকবেন। আমি বিশ্বাস করি, তাদের বিচক্ষণতার দ্বারা অসংখ্য অলি-আওলীয়ার পদধন্য, আল্লামা নুর উদ্দিন গহরপুরী (রহঃ) এর স্মৃতি বিজড়িত দেওয়ানবাজার ইউনিয়ন একটি শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নশীল এলাকা হিসেবে খ্যাতিপ্রাপ্তির ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লেখ্য, দেওয়ানবাজার ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন নাজমুল আলম নজম। ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন রোকেয়া খাতুন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন ইনা বেগম। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন রোকেয়া বেগম। ১নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মুহাম্মদ আলী গুলশের। ২নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তারা মিয়া। ৩নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বাবরু মিয়া। ৪নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন শামীম আহমদ। ৫নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন সামছুল ইসলাম ইরন। ৬নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রকিব। ৭নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন সাহেদ আহমদ। ৮নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান আশিক। ৯নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুর রকিব।