১:৪৬ পূর্বাহ্ণ
সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন --- মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী
৩১ ডিসেম্বর সিলেট জমিয়তের কর্মী সম্মেলন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেছেন, শতবর্ষী ঐতিহ্যবাহী সংগঠন জমিয়ত এদেশে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সর্ববৃহৎ কাফেলা। আকাবিরে দেওবন্দ এর রাজনৈতিক আমানত।
সিলেটের মাটি ও মানুষের হৃদয়ে জমিয়তের স্থান বহু গভীরে। সেই সিলেটে আগামী ৩১ ডিসেম্বর জেলা জমিয়তের ঐতিহাসিক কর্মী সম্মেলন দলের জন্য একটা টার্নিং পয়েন্ট। সেহেতু গুরুত্বপূর্ণ এ প্রোগ্রাম সফল করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৩১ ডিসেম্বরের কর্মী সম্মেলন সফল করতে শনিবার দুপুর ২টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমীর পরিচালনায় সভায় সম্মেলন বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল খালিক, মাওলানা ওলীউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ ক্বাসিমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন, সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস সালাম, অর্থ সম্পাদক মাওলানা আলী আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, মুফতী জামাল উদ্দীন হক্কানী, পাঠাগার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুন নূর মোস্তফা, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা জমিল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মুফতি ইবাদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, সদস্য মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা মুহি উদ্দীন ,মাওলানা সোহেল আহমদ, মাওলানা মনজুর আহমদ রেঙ্গা, মাওলানা মুঈন উদ্দীন, মাওলানা আশরাফ আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শিব্বীর আহমদ, হাসান বিন ফাহিম প্রমূখ।-বিজ্ঞপ্তি