রবিবার, মে ৩, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
৬ জুলাই ২০ ২২
১২:৩৪ পূর্বাহ্ণ

বালাগঞ্জে বাসদের ত্রান বিতরণ

বালাগঞ্জে দেড়শত বন্যার্ত পরিবারের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)। সোমবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের স্থানীয় বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত) ডা. জয়দীপ ভট্টাচার্য, সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ রুদ্র, অজিত রায় হৃদয় লোহার প্রমুখ।

কমরেড উজ্জ্বল রায় জানান, বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তাদের দলের ত্রানসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অতীতের ন্যায় আগামীতেও তারা দেশের দূর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকবেন বলেও জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ