শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১ অক্টোবর ২০ ২৫
৫:২৬ অপরাহ্ণ

সিলেটের বালাগঞ্জে তারেক রহমানের উপহার পেলেন প্রতিবন্ধী যুবক মুকুল দেব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিপন দেবের পুত্র প্রতিবন্ধী মুকুল দেব।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী মুকুল দেবকে একটি উন্নতমানের হুইল চেয়ার ও উপহার সামগ্রী তুলে দেন তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

দুর্গাপূজার এই উৎসবের সময় প্রতিবন্ধী মুকুল দেবের হাতে তারেক রহমানের উপহার তুলে দিতে পেরে আনন্দিত হয়ে ব্যারিস্টার এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে আজ আমরা আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী যুবক মুকুল দেবকে উপহার সামগ্রী তুলে দিয়েছি।

কারণ তারেক রহমান যা বলেন তাই করেন। তিনি সবসময় এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজ উনার নির্দেশেই আমি মুকুল দেবের নিকট উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছি। এসময় ব্যারিস্টার সালাম মুকুল দেবের অসুস্থ স্ত্রীকেও আর্থিক সহায়তা প্রদান করেন। উপহার প্রদানকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ