১২:১৮ পূর্বাহ্ণ
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে নৌকার সমর্থনে গণজোয়ার
আগামী ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান এর নৌকা প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চারদিকে চলছে জয়জয়কার।
এ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থী ও কর্মী-সমর্থকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনী মাঠে। দিনরাত চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা। চলছে প্রচার-প্রচারণা। বিরামহীন ভাবে চলছে গণসংযোগ। ভোটারদের ঘরে ঘরে গিয়ে চাইছেন নৌকা প্রতীকে ভোট। ১৫ ডিসেম্বর বুধবার সরজমিনে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন ভোটারদের সাথে আলাপ হয়।
তারা নাম প্রকাশ না করে জানান, এবার নৌকার অবস্থা ভালো। শান্তিপূর্র্ণ নির্বাচন হলে বিপুল ভোটে নৌকার বিজয় হবে। কারণ হিসেবে তারা জানান, আবুল হাসান এমনিতেই একজন ভাল মানুষ। তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাকে সাধারণ মানুষ খূব পছন্দ করেন। এছাড়া বিগত দিনে তিনি অনেক উন্নয়ন করেছেন।
এর মধ্যে তিনি নৌকার মাঝি। তাই সব মিলিয়ে এবার নৌকার বিজয় সহজ হবে বলে স্থানীয়রা জানান। এদিকে-শাহারপাড়া গ্রামে গণসংযোগ ও মতবিনিময় কালে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের সাথে উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কদ্দুছ কামালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন সহ দলীয় নেতাকর্মী, কর্মী-সমর্থক, ভোটার সহ স্থানীয় জনগণ অংশ গ্রহণ করেন।