সোমবার, মে ৪, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১০ ফেব্রুয়ারী ২০ ২৩
৪:০ ৫ অপরাহ্ণ

তিতাসের কড়িকান্দি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্র ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সফল করার লক্ষ্যে কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

(৯-ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকালে উপজেলার কড়িকান্দি বাজারস্থ হাসান রেন্ট-এ-কার এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।

কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হাসান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মুন্সী,জহিরুল ইসলাম জাদু মোল্লা,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার,সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মহর মুন্সি, কড়িকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আবুল কালাম,সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন হক বাবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.খলিলুর রহমান,কড়িকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ন- আহবায়ক মো.শাকিলসহ ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ