শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ ফেব্রুয়ারী ২০ ২১
১১:৩৩ অপরাহ্ণ

ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের শপথ গ্রহণ সম্পন্ন

ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আইজিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোফাজ্জল আহমদ। অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দকে শপথ পাঠ করান ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মদ ফয়সল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ আরফান, দফতর সম্পাদক আলা উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক মনজিল আলী, প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম সাজুল, প্রকাশনা সম্পাদক মাহী উদ্দিন বিন আমীন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক জুনায়েদ আহমদ রানা, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক ইজাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সজল আহমেদ, আইন সম্পাদক ময়নুল হক, শিক্ষা ও সংষ্কৃতি সম্পাদক শামসুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ হাসান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ডা. এম.এ জাবেদ খান, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলা উদ্দিন আহমদ, মানবাধিকার সম্পাদক কাওসার আহমদ, মহিলা ও পরিবার সম্পাদক হাবিবুর রহমান আনসার, সংখ্যালঘু সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, উপ সম্পাদক হাবিবুল আজহার, বদরুল ইসলাম খসরু, শাহীনুর রহমান, সাইদুর রহমান, সফিকুল ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ