৮:১০ অপরাহ্ণ
মুরাদনগরের জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৮মে শনিবার কুমিল্লা-৩(মুরাদনগর)আসনের সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)'র নির্দেশনায় ১৭ নং জাহাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসবক লীগের উদ্যোগে উপজেলার বাখরাবাদ বাজারে ইফতার ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭ নং জাহাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,১৭ নং জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান এ,কে, এম সফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলাম,সদস্য সচিব সেলিম সরকার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মানিক সরকার, মাজারুল ইসলাম,মো.অলিউল্লাহ, সদস্য মো.জসিম উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো.নাছির উদ্দিন,উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক ফয়ছাল আহমেদ নাঈম,জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ মমতাজ বেগম,স্থানীয় আওয়ামীলীগ নেতা জামাল হোসেন,জাহাপুর কলেজ শাখার সদস্য মো.আক্তার হোসেন,বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান, মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখকুমিল্লা-৩(মুরাদনগর) আসনের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)'র দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এর আগে মুরাদনগর-ইলিটগঞ্জ সড়কের বাখরাবাদ বাজার স্ট্যান্ডের বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।