বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৫ জানুয়ারী ২০ ২৫
৬:০ ৬ অপরাহ্ণ

তিতাসে নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আসমানিয়া বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা কৃষকদলের আহবায়ক মো.শাহজাহান সওদাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন মেম্বারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মো.মাহবুব আলম সরকার, সন্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সাদেক হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, হাজী আবদুস সালাম মেম্বার,সদস্য আবদুল বাতেন সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রমজান আলী প্রধান,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.জহিরুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম হানিফ, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল করিম মহারাজ, যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনু উদ্দিন সরকার খসরু, নারান্দিয়া ইউনিয়ন যুব দলের যুগ্ম-আহবায়ক মো.জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.রাসেল রানা,যুগ্ম-আহবায়ক তুষার ইমরান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ