মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৮ মে ২০ ২১
১২:০ ৩ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে থানাবাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও মানব জমিন প্রতিনিধি শাব্বির আহমদ। সাধারণ সম্পাদক ও সিলেটের ডাক প্রতিনিধি আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীম, সহ সভাপতি ও বিজয়ের কন্ঠের প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ ও সিলেট বাণী প্রতিনিধি সোহেল রানা, অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন, পাঠাগার সম্পাদক ও শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কার্যকরি সদস্য ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল জলিল, কার্যকরি সদস্য ও ফটো সাংবাদিক ফখর উদ্দিন, সাধারণ সদস্য লবিব আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ