শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২২ মার্চ ২০ ২১
৩:০ ৬ অপরাহ্ণ

মাতৃবিয়োগে শোকাহত জাসাস নেতা এমাদের পরিবারের পাশে এমদাদ চৌধুরী

যুক্তরাজ্যে জাসাস এর সভাপতি এমাদের গর্ভধারিনী মা সম্প্রতি ইন্তেকাল করেছেন। মা কে হারিয়ে শোকে মুহ্যমান জাসাস নেতা এমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। গতকাল নগরীর উপশহরস্থ বাসায় গিয়ে এমাদের পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত আহমদ লিটন, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, পরিবহন সম্পাদক জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহানগর বিএনপি নেতা পারভেজ আহমদ।

এসময় পরিবারের মধ্যে থেকে উপস্থিত ছিলেন মরহুমার মেয়ে সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম ও তাঁদের ভগ্নিপতি ফয়েজ হক সিরাজুল ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ