১২:৪২ পূর্বাহ্ণ
কবির আহমদ সভাপতি, কুতুব আল ফরহাদ সম্পাদক
সিলেট পশ্চিম জেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল গত ২২ মে, শনিবার, সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখার বিদায়ী সভাপতি শেখ আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দুলাল আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক শিমুল, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সদস্য মোহাম্মদ আবুল কাশেম। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কবির আহমদকে সভাপতি, মুহাম্মদ কুতুব আল ফরহাদকে সাধারণ সম্পাদক ও শেখ রেদ্বওয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি সালেহ আহমদ, ইসলাম উদ্দিন লতিফী, সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সাজু, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, অর্থ সম্পাদক মাহবুব খান, অফিস সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-অফিস সম্পাদক রইছ উদ্দিন, শাহিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জুনেদ আহমদ, শেখ বেলাল আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদ্বওয়ান রাজা, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুকন উদ্দিন, আব্দুল হান্নান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়ছল ইসলাম, ইমরান আহমদ সূফী, সদস্য রুকন উদ্দিন, আব্দুল মুতলিব, রুহুল আমিন তালুকদার, ফখরুল ইসলাম, মারুফ বিল্লাহ রুহেল, জামাল উদ্দিন, হোসাইন আহমদ রাজন, আব্দুস সালাম, শরীফ আহমদ মাহদী, ইমদাদুর রহমান মুক্তা, মুদ্দাচ্ছির আলী আল আমিন, আব্দুল মুকিত জুম্মান, মারুফ আলম তালুকদার, জাকির হোসাইন, আশিকুর রহমান সাঈদ, কাওছার আহমদ, রাহিন আহমদ ছালেহ, রাসেল আহমদ, বায়জীদ আহমদ, নিজাম উদ্দিন, রাজু তালুকদার, নজরুল ইসলাম, সেলিম আহমদ।