৩:০ ৪ পূর্বাহ্ণ
ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থাকে -বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক
৩নং ওয়ার্ড মহানগর ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ
সিলেট মহানগর আওয়ামী লীগ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেছেন, বাংলাদেশের রাজনীতির অন্যতম ঐতিহ্যবাহী আওয়ামী লীগের অঙ্গসংগঠণ এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ আমাদেরকে স্বপ্ন দেখায়। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে।
সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ছাত্রলীগের অবদান অনস্বীকার্র্য। তারই ধারাবাহিকতায় মাহে রামাদ্বানের শুরু থেকে ছাত্রলীগ বিভিন্নভাবে দরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছে। ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থাকে। সিলেট মহানগর ৩নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকেলে ওসমানি মেডিকেল কলেজ এর সামনের সড়কে কয়েক শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মহানগর ছাত্রলীগ নেতা এহসান আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ এর সাবেক সহসভাপতি এহিয়া আহমেদ সুমন, এমএজি ওসমানি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সুমন আহমেদ, রকিব হোসেন মামুন, সাইফ উদ্দিন সাজন, সাগর আহমদ জনি, ইমন, তানবির, মাকনুন আহমদ, ইমন আহমদ সাগর, সুমন আহমদ, সাহেদ আহমদ সায়েম, আব্দুল আহাদ মিটু, দিব্য সরকার, রিয়াজ আহমদ, মাহাদী রাজ, কৃষাণ সেন, রাহুল, ফেরদৌস মুকিত ফারদিন, রুহান আহমদ, সিয়াম, তামিম, রাহাতসহ প্রমূখ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতারা।