বৃহস্পতিবার, মে ৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ জুন ২০ ২০
৫:৩৯ অপরাহ্ণ

করোনার বন্ধের পর ফের চালু
১৮৭ যাত্রী নিয়ে লন্ডন গেল বিমানের প্রথম ফ্লাইট

করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও ঢাকা-লন্ডন ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তিন মাস বন্ধের পর আজ রবিবার (২১ জুন) ১৮৭ জন যাত্রী নিয়ে বেলা ১২টা ২ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইটের শিডিউল ফ্লাইটটি বেলা ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ