রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ জুন ২০ ২২
১:৩৭ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হজরত শাহজালাল দরগাহ মসজিদে রবিবার (১২ জুন) বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি হার্ট এট্যাক করেছেন, হার্টে রিং বসানো হয়েছে। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ মৃত্যুবরনকারী দলীয় সকল নেৃতৃবৃন্দের জন্য দোয়া'র আহবান জানান।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব, সৈয়দ মইন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, সদস্য মাহবুব কাদির শাহী, মুকুল মোর্শেদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মাহবুব চৌধুরী, আফজল উদ্দিন, শামীম মজুমদার, আবুল কালাম।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর শ্রমিকদল সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ