রবিবার, মে ৩, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৬ নভেম্বর ২০ ২২
১০ :৪২ অপরাহ্ণ

তিতাসের জগতপুর ইউনিয়ন ওয়ার্ড আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ নবেম্বর) সকাল ১১টায় জগতপুর ইউনিয়নের সৎমেহের বিবির বাজারে ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

জগতপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খোকনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান, সহ- সভাপতি আনোয়ার ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দিন, আলহাজ্ব শেখ ফরিদ প্রধান, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু। সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল করিম মুন্সী, বর্তমান যুগ্ম-আহবায়ক মুকবল মাহামুদ প্রধান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী শফিকুল ইসলাম, কুমিল্লা উঃ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে সাধারণ সম্পাদক অ্যাডভোকেটমুক্তার হেসেন নাঈম, যুবলীগ নেতা সফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত নেতাকর্মীদের সামনে একাধিক নেতাকর্মী ১,২,৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা তাদের নাম ঘোষণা করেন।পরে ইউনিয়ন ও উপজেলা আ.লীগের নেতারা পরে কমিটি ঘোষণা করা হবে বলে জানায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ