১১:১৭ অপরাহ্ণ
বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে মাওলানা লোকমান আহমদ
সিলেট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, দুনিয়ার কল্যাণের সঙ্গে আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে জামায়াতে ইসলামী।
এ দেশের মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে।
ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেওয়ায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়েছে। মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই প্রতিষ্টিত করা সম্ভব নায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করতে হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূরপুর গ্রামের উদ্যােগে গত বুধবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট আমিনুল ইসলাম রেদোয়ান চৌধুরীর সঞ্চালনায় উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন নূরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আহমদ আলী চৌধুরী । বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার সদস্য ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আমির ইমরান আহমদ চৌধুরী, সাবেক উপজেলা সেক্রেটারি এহসানুর রহমান ইরক, সাবেক সিলেট জেলা শিবিরের সভাপতি সাফাত রহমান, আব্দুর রহমান সায়মন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হুমায়ূন আহমদ, ইউনিয়ন জামায়াতের আমীর জিয়াউল ইসলাম তুলা, ফ্রান্স প্রবাসী এম আলী হোসেন, শিবিরের সাবেক থানা সভাপতি আলমগীর হোসেন, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি হোসাইন আহমদ, আনসার মিয়া, কারী শাহরাজ মিয়া, আফজাল হাসান, সায়েমুল আরেফিন ফুয়াদ, রাসেল আহমদ, বাবলু আহমদ, জাকির হোসেন, পিংকু প্রমুখ।