১০ :৫৯ অপরাহ্ণ
গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের মরহুম এম এ রহীম অডিটোরিয়ামে একাডেমির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকব্বির আলীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির উপদেষ্টা নাজমুল ইসলাম রুহেল।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর যুগ্ম সম্পাদক মো. আজম আলী। বক্তব্য রাখেন একাডেমির সহ সভাপতি মো. মুহিবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রব, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান খালেদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রব, সরকারি কোচ হাসানুজ্জামান মিলন, ধারাভাষ্যকার আব্দুল আহাদ, তাজউদ্দিন, হাবিব, তানভীর, মাহফুজ, সাহিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাফাত উদ্দীন রাফি, গীতা পাঠ করেন মুন্না চন্দ। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দকে নিয়ে কেক কাটেন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি খেলাধুলার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।