সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ওসমানীনগর প্রতিনিধি ::
২ ডিসেম্বর ২০ ২১
৭:০ ৬ অপরাহ্ণ

নির্বাচন ঘিরে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবে উৎসবের আমেজ

সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

গত ২৭ নভেম্বর সন্ধ্যায় সকল সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের বর্তমান সভাপতি শেখ ফয়ছল আহমদ ২০২২-২০২৩ সনের নির্বাচনের তফশীল ঘোষনা করেন। এর পর থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোটের জন্য ছুটছেন।

মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এর কাছে সভাপতি সম্পাদকসহ ৪টি পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন। বুধবার মনোনয়ন বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হয় এবং ১২ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন। এখন নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ