বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৩ ফেব্রুয়ারী ২০ ২১
৬:৩১ অপরাহ্ণ

মুকিত তুহিন কে ফুলের শুভেচ্ছা বিশ্বনাথ ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এমসি কলেজের সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ আব্দুল মুকিত তুহিন সদ্য ঘোষিত সিলেট নবগঠিত মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার রাতে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ছাত্রদল নেতৃবৃন্দ গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের কার্যক্রম কে আরো বেগমান ও গতিশীল করার উদারত আহবান জানান।এবং আন্দোলন সংগ্রামে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সোপান মিয়া, মাছুম আহমেদ, নাজমুল ইসলাম, আজির উদ্দিন, ছোরাব আলী, আশরাফ খান, খালেদ আহমদ, হুসাইন আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ