সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৮ জুন ২০ ২৫
৮:৩৯ অপরাহ্ণ

হাটখোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও এ.কে.এম. রফিকুজ্জামান।

সভায় কমিটির মোট ৩৪ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বারসহ অন্যান্য সদস্যবৃন্দ, পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি এফপিআই, এফডব্লিউএ, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক ও ধর্মীয় প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবির বাস্তবায়নে পরিচালিত “ওমেন লেড ক্লাইমেট রেজিলিয়ান্স” প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার শাহিদা আখতারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

ইউনিয়ন পরিষদের সচিব মো. নজমুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছ রোপণ এবং রোগ প্রতিরোধে নিমগাছের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অংশ নিয়ে কৃষি কর্মকর্তা বলেন, প্রতিটি পরিবার যেন অন্তত একটি করে নিমগাছ রোপণ করে, যা পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও এ.কে.এম. রফিকুজ্জামানবলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, নৌকা প্রস্তুত রাখা এবং করোনা প্রতিরোধে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ