রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
শরীফ আহমদ, দক্ষিণ সুরমা::
১৫ অক্টোবর ২০ ২৪
১০ :১৬ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এগিয়ে সরকারি কলেজ

দক্ষিণ সুরমা উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে জিপিএ-৫ এগিয়ে রয়েছে দক্ষিণ সুরমা সরকারি কলেজ। উপজেলা পর্যায়ে ফলাফলের হার ৮৫.৭৩%। যা গত বছরের তুলনায় এগিয়ে। মাদরাসা বোর্ডের ফলাফলে দক্ষিণ সুরমা উপজেলার পাশের হার ৯৩.১৪%।

উপজেলার এবারের এইচএসসি পরীক্ষা ১২ কলেজের প্রায় ৩৭৯৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩২৫৭জন উর্ত্তীণ হয়েছে। ১৪৫টি জিপিএ-৫ এর মধ্যে ৬২টি জিপিএ-৫ পেয়েছে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও ৪৯টি জিপিএ-৫ লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজ।

নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৬৭৬জন অংশ গ্রহণ করে ৫২৩জন পাশ করেছে। পাশে হার ৭৭.৩৭%। জি.পি.এ-৫ পেয়েছে ১১জন। জালালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩১২জন অংশ গ্রহণ করে ২৬৫ জন পাশ করেছে। পাশে হার ৮৪.৯৪%। জি.পি.এ-৫ পেয়েছে ৫ জন। ইসরাব আলী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪২৬জন অংশ গ্রহণ করে ৩৮০জন পাশ করেছে। পাশে হার ৮৯.০২%। জি.পি.এ-৫ পেয়েছে ৩ জন।

লালাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২৩৫জন অংশ গ্রহণ করে ১৭৯ জন পাশ করেছে। পাশে হার ৭৬.১৭%। রেঙ্গা হাজীগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৮০জন অংশ গ্রহণ করে ৭২ জন পাশ করেছে। পাশে হার ৯০%। জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১২২জন অংশ গ্রহণ করে ১০৫ জন পাশ করেছে।

পাশে হার ৮৬.০৬%। নবারুণ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৯০জন অংশ গ্রহণ করে ৬৪ জন পাশ করেছে। পাশে হার ৭১.১১%। জি.পি.এ-৫ পেয়েছে ১ জন।

শামসুন্নেছা উইমেন্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩৪জন অংশ গ্রহণ করে ২৫জন পাশ করেছে। পাশে হার ৭৩.৫২%। রাখালগঞ্জ কৈলাশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৮জন অংশ গ্রহণ করে ৪৭জন পাশ করেছে। পাশে হার ৯৭.৯১%। স্টারলাইট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২৪১জন অংশ গ্রহণ করে ২২৬জন পাশ করেছে। পাশে হার ৯৩.৭৮%। জি.পি.এ-৫ পেয়েছে ১৪ জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৭জন অংশ গ্রহণ করে ৫৩জন পাশ করেছে।

পাশে হার ৯২.৯৮%। দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ জানান, বিগত বছরগুলোর চেয়ে এবার কলেজে জিপিএ-৫ বেশি ও ফলাফলও সন্তোষজনক। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে।

এদিকে, দক্ষিণ সুরমা সরকারি কলেজ জিপিএ-৫ ভাল ফলাফল করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ। এক বিবৃতিতে বলেন, ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমার সরকারি কলেজের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ