মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেম্বর ২০ ২১
১০ :১৯ অপরাহ্ণ

সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না : ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী
জালালাবাদ রোটারী ক্লাবের ৩৭তম অভিষেক সম্পন্ন

রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেছেন, সমাজের কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। রোটারিয়ানরা সারা পৃথিবীতে সেবামূলক কার্য্যক্রমের মাধ্যমে মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না।

২৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে রোটারী ক্লাব অব জালালাবাদের ৩৭তম অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুইপর্বে অনুষ্টিত অভিষেক অনুষ্টানে সভাপতিত্ব করেন রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ ও রোটারিয়ান ডা. জাকারিয়া হোসেন ।

অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মোস্তফা কামালের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিজি লে: কর্ণেল এম. আতাউর রহমান পীর, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, লেঃ গভর্নর ডা. এম এ সালাম, এ্যাসিসটেন্ট গভর্নর মাসুদ আহমদ চৌধুরী, এডিশনাল লেঃ গভর্নর পিপি রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ,নবাগত ক্লাব সেক্রেটারী আব্দুল ওয়াদুদ তাফাদার ।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পিপি শফিক আহমদ বক্ত,এবং সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়, রোটারী প্রত্যয় পাঠ করেন পিপি হানিফ মোহাম্মদ। করোনাকালীন সময়ে নিহত ক্লাবের সদস্য রোটারিয়ানদের স্মরনে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। মোনাজাত পরিচালনা করেন রোটারিয়ান মোস্তফা কামাল।

অভিষেক অনুষ্টানে বার্ষিক প্রতবেদন পাঠ করেন রোটারিয়ান জে এম এইচ জে ফেরদৌস পিএইচএফ। রোটারিয়ান ফিরোজা রহমান পিএইচএফ সম্পাদনায় অভিষেক উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।

অনুষ্টানে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২জন ছাত্র, সিলেট সরকারী অগ্রগামী গার্লস স্কুলের ২জন ছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তাছাড়া রোটারিয়ান মিজানুর রহমানের অর্থ্যায়নে ১জন প্রতিবন্ধীকে ১টি হুইল চেয়ার প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ