১২:০ ৮ পূর্বাহ্ণ
নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করলেন আবু জাহিদ, তৃণমুলে প্রাণচাঞ্চল্য!
সিলেট-৩ আসনের উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে অংশগ্রহনকারী দলসমূহ। এর মধ্যে বাংলাদেশ আওয়ামলীলীগ গত শুক্রবার থেকে বিতরণ করছে দলীয় ফরম।
ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম বিরতণ করছে দলটি। ইতিমধ্যে সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বহু সংখ্যক মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় রাজনীতির হেভিওয়েট নেতাদের মধ্যে মনোনয়নপত্র সংগহ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। গত রোববার বিকেলে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। আবু জাহিদ স্থানীয় আওয়ামীলীগ রাজনীতিতে এক নিবেদিত ব্যক্তি।
স্বাধীন সংগ্রামে আবু জাহিদ পরিবারের ভূমিকা ছিল বিশাল। তৎকালীন সময়ে যুক্তরাজ্যে বসবাসরত আবু জাহিদের পিতা মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক ছিলেন। তৃণমুল থেকে বেড়ে উঠা আবু জাহিদ দলের স্থানীয় নেতাকর্মীদের কাছে গ্রহনযোগ্য চরিত্র।
মনোনয়পত্র সংগ্রহে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। রাজনীতিতে পোড়া খাওয়া এ সিনিয়র নেতা দলীয় মনোনয়ন পেলে, সিলেট -৩ আসনে দলীয় রাজনীতি সুসংহত হবে, ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে ফিরবে প্রাণচাঞ্চল্য। স্থানীয় নেতাকর্মীদের অভিমত, সিলেট-৩ আসনে আওয়ামীলী রাজনীতির ভবিষ্যত স্বার্থে পরীক্ষিত কাউকে মনোনয়ন দেয়া জরুরী। হাউব্রিড বা তৃণমুল রাজনীতির ব্যাক-গ্রাউন্ড ছাড়া কাউকে মনোনয়ন দিলে, সে দলের বাইরের নিজস্ব বলয় সৃষ্টি করে, দলীয় রাজনীতিকে করে তুলবে গতিহীন।