৮:৪৭ অপরাহ্ণ
বাচতে চান ক্যান্সার আক্রান্ত রোগী মিনা বেগম
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মৃত আব্দুল খালিক চৌধুরী'র স্ত্রী মিনা বেগম (৬৩) তিন বছর ধরে জরায়ু ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অবস্থায় রয়েছেন। উনার পরিবারের মধ্যে ৫ মেয়ে এর মধ্যে দুইজন প্রতিবন্ধী। এক ছেলে মিন্টু মিয়া দিনমজুরের কাজ করে। প্রায় তিন বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত হয়ে বাড়িঘর বন্ধক রেখে এপর্যন্ত চার লক্ষ টাকা চিকিৎসার জন্য ব্যায় করেছেন। বর্তমানে তার আবার চিকিৎসার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি চিকিৎসা করাতে পারছেন না। তিনি পূর্বে ঢাকার ডেল্টা হসপিটালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাহার চিকিৎসার খরচে সহযোগিতা করতে যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি সাহায্য করতে চান তাহলে নিম্নোক্ত বিকাশ নাম্বারে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন। সাহায্য পাঠানোর নাম্বার- বিকাশ ০১৭৯০০৫৬১৭৮ (পারসোনাল) ০১৭৫১৬১১১৭৮ (পারসোনাল) পারিবারিক বিকাশ নাম্বার ০১৭৫১৮২২৭৩৫।