সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৩:২৫ অপরাহ্ণ

ফলোআপ:  কমলগঞ্জে জমি দখল করে হয়রানী করতে পুলিশ সদস্যের মামলা দায়ের

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ::  মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গুলের হাওর গ্রামে ৬ শতক জমি  দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করলে, কাজে বাধা দেয়ায় হয়রানী করতে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে ।
জমির মালিক লুৎফুর মিয়া বলেন, পুলিশ সদস্য তামিম মিয়া তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার ও মালামাল লুটে নেওয়ার অভিযোগ করে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ করেছিলেন। থানা কর্তৃপক্ষ সে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করে নিয়েছে। তিনি আরও বলেন, প্রথমে তাদের করা অভিযোগে উপ-পরিদর্শক আনিছুর রহমান তদন্ত করে জমি দখলের সত্যতা পেয়েছিলেন। উভয়পক্ষকে নিয়ে কমলগঞ্জ থানায় বসার পর পুলিশ সদস্য দখলীয় জমি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। এখন এই পুলিশ সদস্য তার সীমানা প্রাচীর ভাঙ্গার মিথ্যে অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ সবকিছু জানার পরও কিভাবে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করলেন ? তা তিনি বুঝতে পারছেন না।

উল্লেখ্য ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের দরিদ্র কৃষক লুৎফুর মিয়ার ৬ শতক জমি ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন তামিম মিয়া নামে স্থানীয় এক পুলিশ সদস্য ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় ও আদালতে দুটি অভিযোগ করলে পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা মিললেও জমি ফেরৎ নিতে পারছেন না ভুক্তভোগী পরিবার। উল্টো আবার হয়রানী করতে কমলগঞ্জ থানায় গত বুধবার মিথ্যে অভিযোগ করা হলে, পুলিশ অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, উভয় পক্ষের জমি নিয়ে বিরোধ ছিল। সে সময় পুলিশ সদস্য তামিমও একটি অভিযোগ করেছিলেন। এখন তামিমের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় সে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ