সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৬:১৫ অপরাহ্ণ

কমলগঞ্জের শহীদ শামছু দিবস জাতীয় স্বীকৃতির দাবি

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: স্বৈরাচার সরকার আমলে ১৯৮৬ সালের ৬ মার্চ এসএসসিহ পরীক্ষার প্রথম দিনে বেসরকারি মাধ্যমিক শিক্ষক ধর্মঘটকালে মৌলভীবাজারের কমলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাহিরে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ শামছুদ্দীন শামছু। প্রথমাবস্থায় দিবসটি বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ও নিজ বিদ্যালয় যথাযথ মর্যাদায় পালণ করলেও এখন পরিবার সদস্যরা ছাড়াও কেউ স্মরণ করছে না শামছুকে। ৬ মার্চ জাতীয়ভাবে শহীদ শামছু দিবস হিসেবে স্বীকৃতির দাবি করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহীদ শামছুর শমশেরনগরস্থ বাস ভবনে আলোচনা সভায় এ দাবি জানানো হয়েছে। মো ঃ জুয়েল আহমদের সভাপতিত্বে ও রায়হান ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রভাষক ফজলুর রহমান, ফারুক আহমদ, লিয়াকত আলী, তারিকুজ্জামান সুমন, আব্দুল আলী, জয়নাল আবেদীন, আব্দুল হান্নান, মোশাহিদ আলী প্রমুখ। শুক্রবার বিকাল ৩টায় শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে শহীদ শামছুর স্মৃতিসৌধে পুষ্পার্পণ করা হয় পরিবারের পক্ষ থেকে। তার আগে জুম্মার নামাজের পর তার বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ