সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৬:৩৩ অপরাহ্ণ

কমলগঞ্জের কালাছাড়ায় দখলকৃত ১ হেক্টর বনভূমি উদ্ধার

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বনবিট এলাকায় বন বিভাগের বিশেষ অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার ১ হেক্টর বনভূমি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত অভিযানে এই বনভূমি উদ্ধার হয়েছে। জানা যায়,  কালাছড়া, লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকায় বিপুর পরিমাণ বন ভূমি দখল করে মানুষজন লেবু বাগান ও বসতঘর নির্মাণ করে আসছিল। এসব ভূমি উদ্ধারে বৃহস্পতিবার সকাল ১০টায় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিছুর রহমানের নেতৃত্বে ও লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনাযেম হোসেনের সহায়তায় বন বিভাগ কালাছড়া বনাঞ্চলে অভিযান চলে। অভিযানকালে কালাছড়া ফরেষ্ট ভিলেজার হেডম্যান মাখন উড়াং দখলে থাকা অতিরিক্ত বন ভূমি উদ্ধার করা হয়। হেডম্যান মাখন উড়াং ছাড়াও আরও কিছু বেদখল হওয়া বন ভূমিসহ ১ হ্ক্টের বন ভূমি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ আনিসুর রহমান আকস্মিক অভিযান ও বন ভূমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বন ভূমি উদ্ধারের এটি একটি নিয়মিত কাজ। বৃহস্পতিবার সকালে কালাছড়া বনবিট এলাকায় অভিযান করে ফরেষ্ট ভিলেজার মাখন হেডম্যানের নামে বন্দোবস্তকৃত ভূমির চেয়ে অতিরিক্ত ভূমি উদ্ধার করা হয়েছে। কালাছড়া থেকে এক হেক্টর বন ভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকা থেকে দখলকৃত বন ভূমি উদ্ধার করা হবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ