বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ মার্চ ২০ ২০
৪:৫৫ অপরাহ্ণ

কুলাউড়ায় ভারতীয় অস্ত্রসহ আটক-২

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়ায় ভারতীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে বিজিবি। (০৪ ফেব্রুয়ারী) বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া চা-বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্য নুরুল আমিন, সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান টহলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়াইছড়া চা-বাগান এলাকায় ভারতীয় ইয়ারগান (নতুন) ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আদিবাসী যুবক কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা ইউট (২৫) ও তাঁর সহযোগী সিএনজিচালক নিতাই দেব (৪৫) কে আটক করে। ইউট কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা যোশেখ খংলার ছেলে ও চালক নিতাই দেব পৃথিমপাশা ইউনিয়নের মৃত আনন্দ মোহনের ছেলে। 

এদিকে অভিযোগ রয়েছে, আদিবাসী যুবক ইউট ও তাঁর ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টু কয়েক বছর পূর্বে আতিয়ার রহমান নামে এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। পরে কুলাউড়া থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বনকর্মকর্তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার নাজমুল হাসান বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অভিযানে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ