মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ মার্চ ২০ ২০
৩:৫০ পূর্বাহ্ণ

সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু বিএনপি নেতা নন, তিনি সমগ্র দেশের মানুষের মুক্তির নেতা। তিনি গণতন্ত্রের মুক্তির নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে জনগণে স্বস্তি ফিরিয়ে দিন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশেই আওয়ামীলীগ বেগম খালেদা জিয়াকে যেটা তার প্রাপ্য জামিন, সে জামিন তারা দিচ্ছে না। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই তিনি মুক্ত হবেন। পাশাপাশি তিনি সকল ভেদাভেদ ভুলে সিলেট সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে কাজ করতে হবে। 
তিনি ২ মার্চ সোমবার রাতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ. কে. এম. তারেক কালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম। 
উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ আহমদ চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জমির মিয়া, এ. কে. এম. আব্দুল্লাহ, ইসলাম উদ্দিন, ইলিয়াছ আলী মেম্বার, আ.ফ.ম. কামাল, আল মামুন খান, মুরাদ হোসেন, ফারুক আহমদ, মকবুল আলী, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম, দিলোয়ার হোসেন জয়, বদরুল ইসলাম আজাদ, জাহেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ