৪:২৫ অপরাহ্ণ
কমলগঞ্জে জাতীয় ভোটার দিবসে র্যালী
আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। শিক্ষক মোশাহিদ আলির সঞ্চালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম,
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তথ্য সুত্রে জানা যায়,গত ২০১৯ সালে কমলগঞ্জ উপজেলার ভোটার হালনাগাদ কার্যক্রমে মোট ১ লাখ ৯১ হাজার ৫ শত ৮৭ জন ভোটারকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৯৫ হাজার ৮শত ৪৯ জন ও নারী ৯৫ হাজার ৭ শত ৩৮ জন।
অনুষ্টান শেষে ২২ জন ভোটার মাঠ পরিদর্শকের মাঝে ১ লাখ ২৪ হাজার ৭ শত ৫২ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।