বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ মার্চ ২০ ২০
৯:৫৩ অপরাহ্ণ

জুড়ীতে হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন 

জুড়ী সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বরইতলী গ্রামে অবস্থিত হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহমান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন - পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। স্বাগত বক্তব্য রাখেন হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, সংযুক্ত আরব আমিরাতের জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট সমাজকর্মী হাজী আজমল আলী, সাগরনাল চা-বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার সাহা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দর নূর, সাগরনাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, সাধারণ সম্পাদক সাঈম আহমদ শাহীন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আদর উদ্দিন আহমদ, জাহাঙ্গীর আলম, নয়াবাজার আহমদীয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম সাদেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফখর উদ্দিন, পরিবেশমন্ত্রীর একান্ত সচিব এডভোকেট আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বল প্রমূখ। প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাছুমা আক্তার। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়ে বরন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান অতিথিকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিাকা মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যরা, স্থানীয় আওয়ামীলীগ নেতারা, শিক্ষার্থীরা।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ