সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
১২:৫৮ অপরাহ্ণ

কুলাউড়ার রবিরবাজারে ইউসিবি এজেন্ট আউটলেট উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। 

(২৩ ফেব্রুয়ারি) রবিবার সকালে সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খানের সভাপতিত্বে ও ব্যবসায়ী বাবুল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংকের সিলেট রিজিওনাল হেড আমিনুল হক চৌধুরী,কুলাউড়া শাখার ম্যানেজার আবুল ফাত্তাহ চৌধুরী, আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুল কাদির,  সিরাজনগর চা বাগানের ম্যানেজার শামীম আহমদ চৌধুরী, রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, বিএনপি নেতা আকদ্দছ আলী মাষ্টার,  অনলাইন নিউজ পোর্টাল সময়ের সাথে২৪ এর প্রকাশক ফ্রান্স প্রবাসী মোহাম্মদ নায়িমুল ইসলাম চৌধুরী শাকিল, রবিরবাজার আউটলেটের স্বত্তাধিকারী নাজিরুল ইসলাম চৌধুরী সায়েম প্রমুখ। এছাড়াও অনুষ্টানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্স এবং ঋণ সহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে অত্র অঞ্চলের মানুষ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ