রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ মার্চ ২০ ২০
১:৪৭ অপরাহ্ণ

সুইপার কলোনীতে ড. মোমেনের  সহধর্মিনীর শীতবস্ত্র বিতরণ

সিলেট নগরীর কাষ্টঘর এলাকার গাজী বুরহান উদ্দিন মার্কেট সম্মুখে সুইপার কলোনীর অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সহ ধর্মিনী সেলিনা মোমেন। ১৪ ফেব্র“য়ারি (শুক্রবার) তার নিজ তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। 
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দুঃস্থ মানুষের কল্যানর্থে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মহানগরীসহ সমগ্র সিলেট অঞ্চলে আমি ও আমার স্বামী ড. এ. কে. আব্দুল মোমেন কম্বল ও শীতের উপকরন বিতরণ করেছি। এসময় তিনি সমাজের দুস্থ্যদের সাহায্যে এগিয়ে আসার বিত্তবানদের আহ্বান জানান। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হেলেন আহমদ, মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগরের সহ সভাপতি কানু পাল, সচেতন কাষ্টঘরবাসীর আহবায়ক শুভ্রাংশু চক্রবত্তী টিটু, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল ও আবুল হোসেন, সিসিক এর প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সুপারভাইজার সুমন চক্রবত্তী, হরিজন সম্প্রদায়ের জম্মাদার রতন লাল, শ্যাম লাল, হীরন লাল প্রমুখ। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ