ডেস্ক নিউজ::
১১:১৩ অপরাহ্ণ
আলীনগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পিতাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ
বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মামুন তার পিতার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নিজের মাকে নিয়ে উপস্থিত হন। সভায় গত রবিবার সন্ধ্যায় আলীনগরস্থ টিকরপাড়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে তিনি আবেগঘন ভাষায় উপজেলা চেয়ারম্যানের বক্তব্যে প্রত্যাখান করেন।
এসময় তিনি বলেন, এই জনপদের সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুষ্ঠু নির্বাচনে সবধরণের পদক্ষেপ গ্রহণ করবেন। বিয়ানীবাজার উপজেলা ও থানা প্রশাসন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে কাজ করছে। তবে ক্ষমতাসীন দল অর্থাৎ নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা ঘোড়া মার্কার কর্মী-সমর্থকদের হয়রানী করছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যদি তাঁর পিতা হত্যার দু:খ ভুলতে না পেরে এখনো বঙ্গবন্ধুর কথা মনে করে কাঁদেন, তাহলে আমি কাঁদতে অসুবিধা কি? তিনি নিজ কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে অনুরােধ করেন এবং এ ধরণের অপপ্রচার কটুক্তির বিচার মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন। তিনি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে এমন আচরণ আশা করেননি বলে উল্লেখ করেন।
সভায় তিনি পিতা খুনের পর রক্তাক্ত মরদেহের ছবি উত্তোলন করে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রদর্শণ করেন। তার পিতা প্রয়াত হারুনুর রশীদ মুক্তিযুদ্ধের সংগঠক এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ছিলেন বলেও তিনি জানান। চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ বলেন, আলীনগরের শান্তিপ্রিয় মাঠিকে যারা অশান্ত করছেন তাদের বিচার জনগণ করবেন বলেও জানান তিনি।
এ সময় তার পিতা সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদকে হত্যার বিশদ বর্ণনা দিয়ে নিজের ঘোড়া প্রতীকে ভোট চান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের চা শ্রমিক জোটের আলোচনা…
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক…
মে দিবসে বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা…
জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ
সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
কুলাউড়া থানায় এসপিকে ঘু'ষ দিতে গিয়ে নারী সহ…
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী সিলেটে আসছেন ২ মে:প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন সিসিক…
দক্ষিণ সুরমায় শি'শু শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চি'ত!
দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’…
পচে নষ্ট চা পাতা, লোকসানর মুখে ন্যাশনাল টির…
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে জকিগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ