মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ অক্টোবর ২০ ২১
১:৪৯ পূর্বাহ্ণ

গোয়ালাবাজারে হেক্সাস ১৪তম শাখার উদ্বোধন

সিলেটের অন্যতম ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান হেক্সাস'র এর ১৪তম শাখা চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে ওসমানীনগর উপজেলায়র গোয়ালাবাজারের এই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিল এর এক্মাম ডাইরেক্টর জিম ওনিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিল সিলেট কেন্দ্র প্রধান কপিল হোসেন চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেক্সাস এডুকেশন পরিচালক আব্দুল কাদির সুমন, সুলতাম আহমদ, ব্যবস্থাপনা পরিচালক শাহিবুল আলম রেজা, পরিচালক জুবের আহমদ, এনআরবি ব্যাংক লিঃ গোয়ালাবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ ফয়জুল কবীর চৌধুরী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হারুন মিয়া, এনআরবি ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইংলিশ মেন্টর সুহেল আহমদ, মিনহাজ মিলাদ সহ আরো অনেকে। বিজ্ঞপ্তি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ