রবিবার, মে ৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৬ নভেম্বর ২০ ২২
৩:৩৯ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে ৪ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা হল রুমে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কবির হোসেনকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির তালিকা ঘোষণা করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি শুক্কুর আলী,সহ সাধারণ সম্পাদক কালা মিয়া সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ। এর আগে প্রথম অধিবেশন সভায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ,সদস্য তোফাজ্জল হোসেন, জাফর দেওয়ান,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ইসলামপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, আরিফুল হক সেন্টু,আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ