মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ জানুয়ারী ২০ ২১
১১:৫৬ অপরাহ্ণ

শহীদ জিয়ার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে উক্ত দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এছাড়া দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, বৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষা, করোনাক্রান্ত নেতাকর্মীদের সুস্থতা কামনা, মৃত্যুবরণকারী জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ