বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৮ জানুয়ারী ২০ ২১
৩:০ ০ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী লায়েক'র গণসংযোগ

আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডে প্রার্থী মো: লায়েক আহমদ বোতল প্রতীকে সমর্থনে গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে সিলেট গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন।

আজ বুধবার তিনি ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার অলিগলেতে গণসংযোগ করেন।এসময় তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।

জানা যায় যে তিনি বর্তমানে গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সভাপতি তরুন সমাজসেবক শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়ানুরাগী, অসহায় মানুষের সুখে দুক্ষের সাথী অন্যােয়ের বিরুদ্ধে বলিষ্ট কষ্টসুর গণসংযোগকালে তিনি বলেন, এবং দুর্নীতি, স্বজনপ্রীতি মুক্ত, জনগণের জন্য সুষম ও টেকসই উন্নয়নের মাধ্যমে আধুনিক ও উন্নত ২ নং ওয়ার্ড গঠনই আমার মূল লক্ষ্য।

২ নং ওয়ার্ড গত কয়েক বছর ধরে অবহেলিত হয়ে আছে। রাস্তা ঘাটের বেহাল অবস্তা, স্কুল ও মেডিকেল নেই। আমি নির্বাচিত হলে তা সমাধান করার চেষ্টা করব। তাই সকলের দোয়া ও সমর্থন পেলে আগামী নির্বাচনে আমার বিজয় ইশাআল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন-সামসুল হক, দুদু মিয়া, আনহার মিয়া, জাবেদ আহমদ, ছুফি আহমদ, সেজুয়াল আলী, রাজু আহমদ, সুয়েব আহমদ, গৌছ উদ্দিন, জাবেদ মিয়া, ফয়সুল আহমদ, শফিক মিয়া, জবোয়ের আহমদ, কুদ্দুশ আলী, সরাফত আলী, নান্টু দাস, হেলাল আহমদ সহ এলাকার মুরব্বীগণ ও যুবকরা উপস্থিত ছিলেন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ