শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৬ মার্চ ২০ ২১
৯:২৩ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবসে সিলেট মহানগর যুবলীগের দোয়া

মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত করা হয়।

পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনি এর রুহের মাগফেরাত কামনা, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সু-স্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আগত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ