শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩ সেপ্টেম্বর ২০ ২১
৭:৫৬ অপরাহ্ণ

এড. লুৎফুর রহমানের মৃত্যুতে জেলা মহিলা আ’লীগের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এড. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সাবেক সাংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন হোসেন, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোছা. নূরুন্নাহার (মেম্বার), সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদিকা সাজেদা পারভীন, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, লিপি রাণী বণিকা, রুনা আক্তার, নাসরিন বেগম, সদর উত্তর উপজেলার সাধারণ সম্পাদিকা হাসিনা আক্তার বলেন, এড লুতফুর রহমান একজন সৎ ও প্রবীণ রাজনীতীবিদ ছিলেন। গুণী এ ব্যক্তির মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ