৩:৫০ পূর্বাহ্ণ
বিশ্বনাথে চিহ্নমুল মানুষের মধ্যে যুবলীগের ইফতার বিতরণ
সিলেটের বিশ্বনাথে অসহায় চিহ্নমুল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে আনুষ্টানিকভাবে পৌর শহরের বাসিয়া ব্রিজের সম্মুখে উপজেলা যুবলীগের উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হয়।
সদর যুবলীগের আহবায়ক মনোহর আলী মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা যুবলীগের আহবায়ক আলতাব হোসেন, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব সুন্দর আলী রুহুল।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, সদস্য তপন দাশ, আব্দুল জলিল জালাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান প্রমুখ।