সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ জুলাই ২০ ২৫
৮:৫৮ অপরাহ্ণ

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের আলোচনা সভা

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১২ জুলাই) নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কালাম মনছুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল্লাহ জিয়া, সাংগঠনিক সম্পাদক জুনেদুর রহমান, অর্থ সম্পাদক কামরান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সদস্য এডভোকেট সাইফুর রহমান, তানভীর আহমদ, এস এম শাহরিয়ার আহমদ চৌধুরী, নাজমুল হক মাশুক, আনহার উদ্দিন।

আলোচনা সভায় এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল হক এর সুস্থত কামনা এবং এসোসিয়েশনের সহ সভাপতি ও ইসমাইল অটোর সত্ত্বাধিকারী আব্দুল্লাহ জিয়ার মাতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ