১:৪৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ উপজেলা যুবদলের তথ্য সংগ্রহ, ফরম বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৬টি ইউনিয়নের যুবদলের নতুন কমিটিতে অংশগ্রহণকারী প্রার্থীর তথ্য সংগ্রহ আবেদন ফরম বিতরণ করার লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১১জানুয়ারি) বিকাল টায় বালাগঞ্জ বাজারস্থ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হকের সভাপতিত্বে ও ১ম যুগ্ন আহবায়ক সেলিম আহমেদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পুলক দাস দুরন্ত, মিশকাতুল ইসলাম চৌধুরী, জুনাইদ আহমেদ, সালাউর রহমান সালাহ, দেলোয়ার শিকদার, মিজান আহমেদ।
উপজেলা যুবদল নেতা সেলিম খান, আব্দুস সালাম আজাদ,সাদেক আহমেদ, শাহরিয়ার আহমেদ খালেদ প্রমুখ।
উক্ত সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়, বালাগঞ্জ উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা যুবদল কর্তৃক সরবরাহকৃত তথ্য ফরম বিতরণ করবেন এবং আগ্রহী পদ প্রত্যাশী গন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ অনলাইন থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে সর্বশেষ আগামী ১৮জানুয়ারির মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক ও স্ব স্ব ইউনিয়নের দ্বায়িত্ব থাকা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বৃন্দের কাছে জমা করবেন।