১২:২৬ পূর্বাহ্ণ
সৌদি আরবের এক প্রদেশ হতে অন্য প্রদেশে যাতায়াত বন্ধ, কারফিউর সময় পরিবর্তন
সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধি:: সৌদি আরবের এক প্রদেশ হতে অন্য প্রদেশে যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে এবং কারফিউর সময় পরিবর্তন করা হয়েছে বিকাল ৩ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ । সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় সৌদির ১৩ টি প্রদেশের এক প্রদেশ হতে অন্য প্রদেশ যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে । রিয়াদ, মক্কা ও মদীনা নগরী হতে বের হওয়া এবং এ শহর সমুহে বাইরে থেকে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। আজ ২৬ মার্চ ২০২০ বৃহষ্পতিবার বিকেল তিন ঘটিকা হতে কারফিউ চলাকালীন ১২ এপ্রিল ২০২০ পর্যন্ত এই আদেশ দুইটি কার্যকর করেছে সৌদি আরব । অপরদিকে রিয়াদ, মক্কা ও মদীনা শহরে কারফিউর সময় এগিয়ে সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল তিন টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত করা হয়েছে। এই নির্দেশনা ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার কার্যকর করেছে । এছাড়াও সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসন উল্লেখিত শহরসমুহ ছাড়া অন্যান্য শহরে কারফিউর সময় বৃদ্ধি কিংবা পুরো ২৪ ঘন্টাই কারফিউ জারি করতে পারবে মর্মে উল্লেখ করেছে । উল্লেখ্য, ইতিপূর্বে উল্লেখিত জরুরী পরিসেবাসমুহের কর্মীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে । এদিকে সৌদি আরব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট সংখ্যা ৯০০ জন এরমধ্যে দুইজন মারা গেছেন, ২৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে ।