১১:৫৪ অপরাহ্ণ
তিতাসের সাতানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে তালগাছের বীজ রোপন কর্মসূচি
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন স্থানে তালগাছের বীজ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকালে সাতানী ইউনিয়নের বিভিন্ন স্থানে তালগাছের বীজ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.জিয়াউর রহমান ভূঁইয়া বলেন,বিগত কয়েক বছরে বাংলাদেশে বজ্রপাতের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন,বজ্রপাত নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে তালগাছ।সেই ভাবনা থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা,বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে তালগাছের বীজ রোপণ কর্মসূচি পালন করেছি।‘তাল গাছের বীজ লাগানোর প্রধান উদ্দেশ্য হলো বজ্রপাত থেকে গ্রামের পথচারীদের বাঁচানো এবং একই সাথে পরিবেশ রক্ষা করা। বর্তমান বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যাকে বজ্রপাতের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।
বজ্রপাত সাধারণত উঁচু জায়গায় ঘটে।তাই স্থানীয় প্রযুক্তি হিসেবে তাল গাছকে অধিক গুরুত্ব দেওয়া হয়।নদীর তীরে কৃষকরা কাজ করার সময় বর্জ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। তাল গাছ তাপমাত্রা কমিয়ে বাতাসকে শীতল রাখতে সহায়তা করে।তাছাড়া তালগাছ গ্রামের মানুষদের ছায়া,ফল, জ্বালানি ইত্যাদির চাহিদা মেটায়।তাই আমরা সতর্কতার অংশ হিসেবে তাল বীজ রোপণ করছি।আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো.কবির হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মেহেদি হাসান ও ইমন হোসেন শান্ত প্রমুখ।