৭:৩৮ অপরাহ্ণ
জকিগঞ্জের আমলশীদে বেড়িবাঁধে ভা'ঙন, বন্যা ঝুঁ'কি'তে বিস্তীর্ণ জনপদ
সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকায় সুরমা-কুশিয়ারা নদীর মোহনায় অবস্থিত বেড়িবাঁধে ভ'য়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের আ'শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সামান্য পানি বৃদ্ধি পেলেই ভ'য়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁ'কি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের বন্যাপ্রবণ ঝুঁকিপূর্ণ স্পটগুলোর মধ্যে জকিগঞ্জের আমলশীদ এলাকার এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যাওয়ায় নদীর পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের একাধিকবার অবগত করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামান্য কিছু সংস্কার কাজ করা হলেও সাম্প্রতিক অতিবৃষ্টিতে তা ধসে নদীতে বিলীন হয়ে যায়। ফলে ভাঙনের ভয়াবহতা আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, স্থানীয়দের দাবি, জকিগঞ্জের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করা হলেও আমলশীদের ঝুঁকিপূর্ণ স্পটটি এখনো গুরুত্বের সঙ্গে পরিদর্শন করা হয়নি। তারা দ্রুত সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে সরেজমিন পরিদর্শন এবং জরুরি ভিত্তিতে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গ্রামবাসীর ভাষ্য, কালক্ষেপণ না করে মানবিক ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে।